editor

প্রকাশিত: 10:13 PM, January 17, 2026

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ আসর সিলেট নগরীর মুন্সিপাড়াস্থ ৩নং ওয়ার্ড বিএনপি পরপর ৩ বারের সহ সভাপতি মো. শামীম আহমদ চৌধুরীর বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুন্সিপাড়া জামে মসজিদের দীর্ঘদিনের প্রবীণ ইমাম কুতুব উদ্দিন।
৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুবেনা আক্তার রুমী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়মুন নেছা এবং কোষাধ্যক্ষ তাহমিনা আক্তার সূচনার এর যৌথ উপস্থাপনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জাহান রোজী। এসময় বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বই আমাদের প্রেরণার উৎস। নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে মহানগর পর্যন্ত মহিলা দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজ আমরা তাঁর রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফলে কর্মসূচী ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের সহ সভাপতি বিলকিছ জাহান, তানিয়া রহমান, সহ সাধারণ সম্পাদক সাফিয়া খানম মনি, রাহেলা জেরিন কানন, সহ সাংগঠনিক সম্পাদক হাফসা বেগম, সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ গেদা, সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লাহিন, আলী রেজা সাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক সুহেল বাছিত, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ৩নং ওয়ার্ড যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার, শ্রমিকদল নেতা মানিক মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পারুল বেগম, সাংগঠনিক সম্পাদক সারা বেগম (ঝর্ণা), ১১নং ওয়ার্ড সভাপতি খালেদা আক্তার, সাধারণ সম্পাদক কাজী আমাল রিতা, সদস্য শারমিন বেগম, নাজমা বেগম, রেখা বেগম, ২৬নং ওয়ার্ডের সভাপতি সুবর্ণা আক্তার, সহ সভাপতি নাজমিন বেগম, ৩নং ওয়ার্ডের সহ সভাপতি শিউলি বেগম, রোকসানা বেগম, সহ সাধারণ সম্পাদক রানী বেগম, সালেহা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন, দপ্তর সম্পাদক তানিয়া বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক আমেনা বেগম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার কনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসনা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক লুবনা বেগম, ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সম্পাদক সুমি বেগম, সদস্য শিরিন, দিলারা, রেনুজা, মিনা বেগম, আয়শা প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন