editor
প্রকাশিত: 7:15 PM, January 23, 2026
সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুম্মা মোগলাবাজারের রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি মুসল্লিদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা সম্পর্কে মতবিনিময় করেন। এসময় তিনি একজন মহিলার জানাযার নামাজে অংশগ্রহণ করেন। পরে তিনি সিলেট-৩ আসনের সিলাম, চকের বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
কুশল বিনিময়কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের কথা বলে এবং জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
আতিক আরো বলেন, আমি আপনাদেরই একজন। এই এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। লাঙ্গল প্রতীক শুধু একটি প্রতীক নয়, এটি উন্নয়ন, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের কণ্ঠস্বরের প্রতীক। আপনারা যদি আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেশ আজ নানা সংকটে রয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতৃত্ব। জাতীয় পার্টি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি সিলেট-৩ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে চাই।
এসময় উপস্থিত মুসল্লিরা প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিজ্ঞপ্তি
1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
8 স্টাফ রিপোর্টার: 8 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের
4 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার
8 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও
6 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব
6 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির
8 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি