editor
প্রকাশিত: 7:36 PM, January 24, 2026
সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় বরইকান্দি ১নং রোডের বাসিন্দাদের উদ্যোগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবুল হোসেনের সভাপতিত্বে ও শফিউল আলম শফির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গোলাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো: নূর হোসেন, কাজিরখলা ও রিয়াছত জামে মসজিদের মোতাওয়াল্লী নেছার আহমদ, খোজারখলা পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শামীম আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা শামীম আহমদ, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ফখরুল ইসলাম, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুজাহিদ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, টুর্নামেন্টের প্রবর্তক মো. সোহেল রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব বদরুল ইসলাম শুয়েব, শেখ মুর্শেদ সামী, জমির হোসেন দবির, রাবেল আহমদ, লায়েক আহমদ, সফিকুর রহমান টিপু, জিয়াউল হক জানু, সুমিত আহমদ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে স্থানীয় ফুটবলারদের নৈপুণ্য দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট কমিটি আশা প্রকাশ করছে যে, এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে। উদ্বোধনী খেলায় গ্রীণ সিলেট ফুটবল একাডেমী বনাম সাধুরবাজার এফসি মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে সিলেট ফুটবল একাডেমী ৩-০ গোলে জয়লাভ করে।
এসময় বক্তারা বলেন, মাদক ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। বিজ্ঞপ্তি
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে