editor
প্রকাশিত: 6:11 PM, January 26, 2026
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘সুরমা বয়েজ ক্লাব’-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাতে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ধর্ম ভিন্ন, মানবসমাজ এক’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যদের এক মিলনমেলা বসে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনসুর শিক্ষা জনকল্যাণ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মনসুর।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ এর সভাপতিত্বে ও সদস্য সুমন বাহাদুরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ সভাপতি গোপাল বাহাদুর, রোটারিয়ান সাবের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, শফিকুল ইসলাম, জুনেল আহমদ, সুলাইমান আহমদ সোহেল প্রমুখ।
এসময় সুরমা বয়েজ ক্লাবের পক্ষ থেকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সবর্ধিত অতিথি সৈয়দ আহমেদ মনসুরকে সম্মাননা স্মারক দেন ক্লাব সদস্য সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত চার দশক ধরে সুরমা বয়েজ ক্লাব শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে এই ক্লাবের অবদান অনস্বীকার্য। সংগঠনের পক্ষ থেকে আগামীতেও আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন