editor

প্রকাশিত: 9:01 PM, January 27, 2026

বয়স্ক ভাতা: বেলাল আহমদ চৌধুরী

ছোট গল্প

বয়স্ক ভাতা: বেলাল আহমদ চৌধুরী

1

হাজীপুর গ্রামের বাসিন্দা হরমুজ আলীর বয়স প্রায় সত্তোরের ওপর। এই বয়সে অনেকে হাঁটতে পারে না। সেখানে হরমুজ আলী দিব্যি খেজুর গাছে উঠে রস সংগ্রহ করে থাকেন। পৌষ-মাঘ মাসে কুয়াশায় ঢাকা ভোরে কাঁপতে কাঁপতে কোমরে রশি বেঁধে গাছে উঠে রসের হাঁড়ি নামিয়ে আনেন। বিকেলে ধারালো হাসুয়া হাতে কোমরে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে দেন। পুরো শীতকাল খেজুর গাছই রসই তার সংসারের অন্যতম ভরসা। বছরের বাকি দিনগুলো অনেকটা একবেলা খেয়ে না খেয়ে থাকে।
প্রতিদিন ভোরের আগে হরমুজ আলী ঘর থেকে বের হয়ে যান। কুয়াশার চাঁদরে ঢাকা প্রকৃতি। কুয়াশায় স্মিগ্ধ আলিঙ্গনে চিরচেনা গ্রামটি আবৃত্ত থাকে। শীতের কনকনে ঠান্ডা বাতাস কুয়াশা ভেজা গাছ এসব কিছুর মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে তিনি রসের হাঁড়ি নামান গাছ থেকে। সামান্য অসতর্কতায় যে কোন সময় বড় দূর্ঘটনার কারণ হতে পারে। তবুও জীবনের প্রয়োজনে এই ঝুঁকি নিয়েই তাকে এ কাজ করতে হয়। কারণ তার কাছে আর কোন বিকল্প নেই।
হরমুজ আলীর সংসার সংখ্যা বড় না, কিন্তু দায় বড়। তার একমাত্র ছেলে ফরিদ মিয়া এবং মেয়ে আমেনা বেগম। মেয়ে আমেনা বেগম শ্বশুর বাড়ির যন্ত্রণা সহ্য করতে না পেরে বছর ঘুরতে না ঘুরতেই একটি কন্যা সন্তান কুলে নিয়ে বাপের বাড়ি ফিরে আসে। আর ছেলে ফরিদ মিয়া কাউকে না জানিয়ে বিয়ে করে বৌকে নিয়ে শহরের একটি বস্তি খুপড়িতে গিয়ে উঠে। বাপকে সাহায্য করার মুরদ নাই ফরিদ মিয়ার। তাইতো হরমুজ আলী সংসারের খরচ জোগাড়ের দাগিদে তীব্র শীতের মধ্যে রসের হাঁড়ি গাছ থেকে নামিয়ে খেজুরের রস বাড়ি বাড়ি ফেরি করে বেড়ান।
দুঃখের কথা হলো হরমুজ আলী সত্তোর্ধ সিনিয়ির সিটিজেন হলেও তিনি কখনো কোন সরকারি ভাতা পাননি এবং স্মার্ট ফ্যামেলি কার্ডও পাননি। তার স্ত্রী হাসু বিবিও বয়সের ভারে ন্যুজ্য। কিন্তু দুজনের কারোরই বয়স্ক ভাতার কার্ড জুটেনি কপালে। অদ্যবদি কোন সহায়তার তালিকায়ও তাদের নাম থাকে না। তারা চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করে যাচ্ছেন ফি-বছর। কিন্তু অদ্যবদি কোন বরাদ্দ পান নাই। কাজ না করলে পেট চলে না। তাই বাধ্য হয়ে এই বয়সেও খেজুর গাছে উঠে শীতের সকালে রস সংগ্রহ করতে হয়। শরীরে আগের মতো বল নেই। গাছে উঠতে কষ্ট তো হয়ই, তাছাড়া ভয়ও লাগে তো কি করবে হরমুজ আলী? সংসার তো চালাতে হবে।
বসন্তের আগমনে দিগন্ত জোড়া মাঠে সজিব প্রকৃতি অপূর্ব সৌন্দর্য্যে ছেয়ে যায়। সোনালী উষ্ণ রোদে মানুষের মন হয় প্রফুল্ল। কিন্তু হরমুজ আলীর মনটা হয়ে উঠে হিমশীতল আর ভাবলেশহীন। কারণ হাতে তখন আর কোন কাম-কাজ থাকে না। অলস দিনগুলো তাকে বেদনা-বিধূর করে তোলে। বছরের বাকি দিনগুলো তাকে ইউনিয়নের অফিসের বারান্দায় ঘোরা-ঘুরি করে কাটাতে হয় আশা আর নিরাশায়।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

2 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

7 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

6 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
6