editor

প্রকাশিত: 9:17 PM, December 13, 2024

চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্র যুবকদেরকে এগিয়ে আসতে হবে: কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী

চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্র যুবকদেরকে এগিয়ে আসতে হবে: কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী

মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই অভ্যুত্থানের আকাংঙ্খা, চা শ্রমিকদের জীবন ও ছাত্র যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় সিলেটের খাদিম চা বাগানের স্কুল প্রাঙ্গনে সিলেটের বিভিন্ন চা বাগানের ছাত্র যুবক প্রতিনিধিদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
চা শ্রমিক যুবনেতা দেবাশীষ দাসের সভাপতিত্বে ও চা শ্রমিক সন্তান মিতু মালালির পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, খাদিম চা বাগানের পঞ্চায়েত সভাপতি সবুজ তাতী, ছাত্র নেতা বিশ্বজিৎ শীল, শাবিপ্রবির শিক্ষার্থী চা শ্রমিক সন্তান রিপন রুদ্র পাল, এশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রামের শিক্ষার্থী চা শ্রমিক সন্তান স্মৃতি মুদি, রিপন ভৌমিক প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একটা দাবি ছিলো “কেউ খাবে, কেউ খাবে না তা হবেনা” কিংবা “সব হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই” ইত্যাদি। সে সময় এ দেশের ছাত্র, শ্রমিক, কৃষক জনতা তাদের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেছিল। কিন্তু পাকিস্তানি প্রায়-উপনিবেশিক শাসনের অবসান হলেও এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসেনি। ফলে এদেশের মানুষ গনতন্ত্রের জন্য, প্রকৃত মুক্তির জন্য বারবার লড়াই করেছে। ৯০ সালে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, স্বৈরশাসকের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র মুক্তি পায় নি। এবারও যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করলো সেই বৈষম্যের অবসানে কোন উদ্যোগ অন্তর্র্বতীকালীন সরকার গ্রহণ করে নি। ৭১ এর মুক্তি যুদ্ধে চা শ্রমিকরা যেমন গৌরবময় অংশ গ্রহণ করেছেন, এবারের জুলাই অভ্যুত্থানের তাদের আশা ছিল ফ্যাসিবাদের পতন হলে তাদের অবস্থার হয়তো পরিবর্তন হবে। কিন্তু প্রকৃত পক্ষে শ্রেণীর পরিবর্তন ছাড়া চা শ্রমিকদের ভাগ্যের বদল হবে না। ফলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা র সংগ্রামে চা বাগানের সচেতন ছাত্র যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর