editor
প্রকাশিত: 8:07 PM, January 30, 2026
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে কুশিঘাট এলাকার স্পোর্টস ওয়ার্ল্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিজয়ীদের মাঝে পুস্কার তুলে আমিন্ত্রত অতিথিবৃন্দ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আবুল কালাম মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সাজুওয়ান আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ সভাপতি আব্দুল্লা জিয়া, সাবেক সভাপতি মো. নুরুল হক, অর্থ সম্পাদক কামরান হোসেন, প্রচার সম্পাদক জুনেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, সদস্য আনহার উদ্দিন, শাহরিয়ার আহমদ চৌধুরী, তানভির আহমদ, রিংকু পাল, মুজাক্কির আহমদ, রোকন উদ্দিন, আরিফুজ্জামান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন ব্যস্ত ব্যবসায়িক জীবনে কিছুটা স্বস্তি এনে দেয় এবং সদস্যদের মধ্যে সম্প্রীতি বাড়ায়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন