editor

প্রকাশিত: 9:22 PM, February 6, 2026

খন্দকার মুক্তাদিরের সমর্থনে ৭নং ওয়ার্ডে প্রচার মিছিল

খন্দকার মুক্তাদিরের সমর্থনে ৭নং ওয়ার্ডে প্রচার মিছিল

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের ধানের শীষ সমর্থক গোষ্ঠী ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের সার্বিক সহযোগিতায় নগরীতে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রচার মিছিলটি নগরীর সুবিদবাজার পয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুবিদবাজার পয়েন্ট এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আজ দেশের মানুষ দমন-পীড়ন, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই ঐক্যের প্রতীক হচ্ছে ধানের শীষ। জনগণের শক্তিতেই বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। বক্তারা আরো বলেন, জামাল আহমদ খান আজ যে আয়োজনটি করেছে তা প্রশংসার দাবিদার। সে ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে বিভিন্ন জুলুম নির্যাতনে শিকার হয়ে কারাবন্দি ছিল।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপির থানা লল্লিক আহমদ চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মখলিছ খান, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নুর আহমদ, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা পারভেজ আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি শাহীন আহমদ খোকন, বিএনপি নেতা রেদওয়ান বেগ, আতিকুল হক, সিলেট মহানগর ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খান আকাশ, সিলেট মহানগর শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন