editor

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল সম্পন্ন

সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল সম্পন্ন

2

সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট মামুনুর রশীদ, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. শাহ আলম, মো. আমিনুজ্জামান চৌধুরী, ওয়ারিছ আলী মামুন এডভোকেট, মো. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান তাহির আহমদ, ফেরদৌস আহমদ, মো. নজরুল ইসলাম, বদরুজ্জামান চৌধুরী, সুমন আহমদ, সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, সাজ্জাদ আহমদ সাজু, সজল আহমদ, আফরোজ তালুকদার, তাহমিদ চৌধুরী, মন্নান আহমদ শাফি প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলভী এসএম কামরুল ইসলাম।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, রমজান আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্ঠিত অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও বলেন, সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবি কেবল রাজনৈতিক নয়, এটি একটি ঐতিহাসিক ও ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে সিলেট অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবহেলিত হয়ে আসছে। সবশেষে সিলটি পাঞ্চায়িতের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় সহকারী হাই-কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় সহকারী হাই-কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

7 সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

2 সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও

দরিদ্রদের মধ্যে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

দরিদ্রদের মধ্যে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

3 সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

8 সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

8 আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

6 বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ

নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

7 সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

7 প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ

1
6