editor

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

ধর্ম চর্চার বাইরে জীবনবোধের উপলব্ধি জরুরি: ভবেশ চাকমা

সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে একক ধর্মদেশনা ও অতিথি সংবর্ধনা

ধর্ম চর্চার বাইরে জীবনবোধের উপলব্ধি জরুরি: ভবেশ চাকমা

5

ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা বলেছেন, বৌদ্ধ ধর্ম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন ও দার্শনিক ভিত্তি। ধর্মকে আমরা অনেক সময় শুধুই চর্চা বা আচার-অনুষ্ঠানের দৃষ্টিতে দেখি। কিন্তু বৌদ্ধ ধর্ম সেই গণ্ডির বাইরে একটি জীবনদর্শন। জীবনবোধ, মানবিক মূল্যবোধ এবং দার্শনিক উপলব্ধির মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মকে দেখতে হবে। তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্ম অন্যান্য ধর্ম থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে। এটি মূলত একটি দর্শনভিত্তিক জীবনপথ। তাই একে সেই দৃষ্টিকোণ থেকেই অনুধাবন করা প্রয়োজন। বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, আমরা ইতোমধ্যে মেগা প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের মাধ্যমে দেশের বৌদ্ধ অধ্যুষিত এলাকাগুলোর ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহারসমূহকে আধুনিক সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হবে।
তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে একক ধর্মদেশনা ও অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি সিলেট বৌদ্ধ বিহারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিহারের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি বাবু পলাশ বড়ুয়ার পরিচালনায় সদ্ধর্মদেশনা করেন সিলেট বৌদ্ধ বিহারের শ্রীমৎ রাহুলানন্দ ভিক্ষু, ও মঙ্গলাচরণ করেন সিলেট বৌদ্ধ বিহার আবাসিক শ্রমণ শ্রীমৎ আনন্দশ্রী শ্রমণ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সুকান্তি বড়ুয়া, পিপলু বড়ুয়া, নিশুতোষ বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বাবু স্বরুপ বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু ইমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু এনজয় বড়ুয়া, সহ-সম্পাদক বাবু রাজু বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তিতাস বড়ুয়া, জয় বড়ুয়া, বিজয় বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় সহকারী হাই-কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় সহকারী হাই-কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

1 সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

7 সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও

দরিদ্রদের মধ্যে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

দরিদ্রদের মধ্যে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

3 সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

5 সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

6 আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

7 বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ

নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

3 সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

2 প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ

1
8