editor
প্রকাশিত: 10:23 PM, February 28, 2026
হিউম্যান রাইট ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা শাখার সভা গত ২৭ ফেব্রুয়ারি বেলা ২টায় পশ্চিম পীর মহল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সহ-সভাপতি গুলজার হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক গৌছুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী জামাল হোসেন জায়গীদার ও সেলিম আহমদ।
বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা পীর মো. আব্দুল জব্বার প্রমুখ।
সভায় সিলেটের বর্তমান সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদ মর্যাদায়) হুমায়ুন কবিরকে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। সিলেটের উন্নয়নে মনোনীত মন্ত্রীবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা পীর মো. আব্দুল জব্বার মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন