editor
প্রকাশিত: 10:12 PM, March 6, 2026
নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ফাউন্ডেশনের মাসব্যাপি মাহে রামাদানে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে এই ইফতার বিতরণ করা হয়।
নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক প্রকল্পের পরিচালক, সাংবাদিক মো. হাবিবুর রহমান বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রামাদানের শুরু থেকে আমরা দরিদ্র-নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব বিতরণ করছি। মাসব্যাপী ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা দরিদ্র পথচারী ও নিম্নআয়ের রোজাদারদের মধ্যে প্রায় শতাদিক রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছি। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াঁনো আমাদের মানবিক দায়িত্ব।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি আল মুজাহিদী, পাঠাগার সম্পাদক প্রভাষক মো. একরাম হোসেন তালুকদার, তামান্না আক্তার, শরিফ আহমদ, আছকার উদ্দিন, সংবাদ কর্মী রাইয়ান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন