editor

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

4

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আলোচনা এবং রমজানের তাৎপর্য : যাকাত, ফিতরা প্রসঙ্গে এসব বিষয়ভিত্তিক পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ই মার্চ) বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, ইফতার মাহফিলে ও বিষয় ভিত্তিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি- মুহাম্মদ শাহেদ রাহমান ।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজ এর সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ ।
পৃথক পৃথক অনুষ্ঠানের শুরুতে বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন – পলিটিকা নিউজ প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও আলোকচিত্র শিল্পী জি আর সোহেল ।
ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস ডলি।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে—“একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা “ শীর্ষক আলোচনা পর্বে— প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইসচ্যান্সেলর, প্রফেসর ওসামা খান।
এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।
এ আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।
আরো বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ, বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার ।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে—“বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশী নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন – রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন।
এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক, সিনিয়র সংবাদ পাঠক, কলামিস্ট – ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, পিএইচডি, লেখক ও ডাটা বিশেষজ্ঞ ও জনপ্রিয় উপন্যাসিক আমিনা তাবাসসুম ,কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার, কমিউনিটি এক্টিভিস্ট আমিনা আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক, নাজমা রহমান প্রমূখ।
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে “রমজানের তাৎপর্য : যাকাত ও ফিতরা” প্রসঙ্গে আলোচনা, দোয়া- ইফতার মাহফিলের এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা।
এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- হামজা রহমান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

4 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

8 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1 মঙ্গলবার (২৮ এপ্রিল)

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

1 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

7 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

6 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

7 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

8 মো. নুরুল ইসলাম: 7 আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

1 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি

1
7