editor
প্রকাশিত: 8:11 PM, March 27, 2026
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মুক্তাক্ষর ছাতক শাখা সকাল ১১টায় মণ্ডলী ভোগ থেকে রেলি নিয়ে ছাতক বাজার ছাতক কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১১.৪৫ মিনিটে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বি. কম স্যারের বসা অস্থায়ী কার্যালয় মন্ডলী ভোগে।বিচার কার্যে ছিলেন আবৃত্তি প্রশিক্ষক বিমল কর ও শিক্ষক অমরেশ সরকার সঞ্জু।
এর পরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় দলগত ও একক আবৃত্তির মধ্য দিয়ে। পরিবেশন করে মুক্তাক্ষর ছাতক শাখা। দলগত সংগীত পরিবেশন করে সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক।সংগীত পরিচালনায় ছিলেন শ্রুতি সরকার। সঞ্চালনে ছিলেন শ্রেয়া সরকার। অনুষ্ঠান শেষে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন বিচারক মহোদয় ও অভিভাবকদ্বয়। সন্ধ্যায় ছাতক উপজেলায় পরিষদের অডিটোরিয়ামে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর ছাতক শাখা।
“ক” বিভাগের আবৃত্তির পুরস্কার প্রাপ্তর হলেন ১ম তিয়ানা দে, ২য় অধরা মালাকার, ৩য় অনামিকা চৌধুরী। “খ” বিভাগের ১ম সেঁজুতি ২য় স্বীকৃতি,৩য় ফরিদ উদ্দিন।অনুষ্ঠানের আয়োজনে ছিল মুক্তাক্ষর ছাতক শাখা ও ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক।
উল্লেখ্য যে গত ২৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় সিলেট বেতারে কিশলয় অনুষ্ঠানে মুক্তাক্ষরের সিলেটের একঝাঁক শিশুরা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে উপস্থাপিকা নন্দিতা দত্তের পরিচালনায়। একক পরিবেশনায় ছিলেন মাইশা, সুরাইয়া, ওয়ারিসা, আদিত্য, ঋদান, সেঁজুতি, স্বীকৃতি, মীম, হুমায়রা, মারিয়াম, মারজানা, তৃধা, আলভি, তৃপর্না, অর্নব, অর্চি সাহা ও অয়ন সাহা। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন