editor
প্রকাশিত: 4:45 PM, March 28, 2026
সিলেটে অনুষ্ঠিত হয়েছে সকল রোটারি ক্লাবের আঞ্চলিক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রবের সভাপতিত্বে ও রোটারিয়ান অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরীর পরিচালনায় তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে তেলাওয়াত করেন রোটারিয়ান আবদুর রহমান।
আঞ্চলিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারি কান্ট্রি কো অর্ডিনেটর পিজিডি ড. ইশতিয়াক জামান। তিনি বলেন, ঈদ সবার মাঝে আনন্দ বয়ে আনে। এরই ধারাবাহিকতায় সিলেটের রোটারিয়ানদের মিলনমেলা হয়েছে। আগামীতে পহেলা বৈশাখেও উৎসবের আয়োজন করা হবে। এসময় কয়েকটি ক্লাবের নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি কান্ট্রি কোর্ডিনেটর পিডিজি রোটারিয়ান আতাউর রহমান পীর, সহকারী কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান সিদ্দিকুর রহমান, রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান ফাহিম আহমেদ চৌধুরী রোটারিয়ান কবির উদ্দিন, রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী।
উপস্থিত ছিলেন রোটারীয়ান সেলিনা চৌধুরী, রোটারিয়ান শাহ জামাল আহমেদ, রোটারিয়ান আবুল কালাম, রোটারিয়ান আতাউর রহমান, রোটারীয়ান ড. শহিদুল ইসলাম, রোটারীয়ান এমনে রহিম, রোটারিয়ান গোলাম হামিদ বাবুল, রোটারিয়ান লিমি চৌধুরী, রোটারিয়ান রুনা খান প্রমুখ। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের