editor
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬
বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর কাজির বাজার তোপখানাস্থ মন্ত্রীর বাসভবনে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সিলেট অঞ্চল ও বিভাগের প্রতিবন্ধী মানুষের শিক্ষা, সেবা, অধিকার, উন্নয়ন, কর্মসংস্থান, পুনর্বাসন, এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মহোদয়ের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রী প্রতিবন্ধী মানুষের কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপিকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদর্শনের দাওয়াত দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, বাপ্পী আহমদ, সদস্য ববি বেগম, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, রেশমা আক্তার রিয়া, আফসানা আক্তার মুন্নি, জুঁই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রাহিমা জান্নাত তালুকদার, রিয়াদ তালুকদার প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
2 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
4 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬