editor

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

শ্রমিকদের দুনিয়াবি কার্যক্রমের পাশাপাশি আখেরাতের কল্যাণে কাজ করতে হবে: অধ্যাপক হারুনুর রশীদ খান

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রমিকদের দুনিয়াবি কার্যক্রমের পাশাপাশি আখেরাতের কল্যাণে কাজ করতে হবে: অধ্যাপক হারুনুর রশীদ খান

4

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেছেন, দেশে অসংখ্য শ্রমিক সংগঠন রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা শ্রমিকদের ন্যায্য অধিকার কিংবা নৈতিকতার কথা বলে না। বরং শ্রমিকদের অন্যায় পথে পরিচালিত করে চাঁদাবাজি ও নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে প্ররোচিত করছে। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, এসব পথ ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন যেখানে প্রচলিত নেতারা পরকাল ও আখেরাতের কথা ভুলে দুনিয়ার স্বার্থ নিয়ে মগ্ন, সেখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। এ সংগঠন কেবল শ্রমিকদের জাগতিক অধিকারই নয়, বরং ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণের সুমহান দাওয়াত দেয়। তিনি শ্রমিকদের দুনিয়াবি কার্যক্রমের পাশাপাশি আখের কল্যাণে আল্লাহর হুকুম মেনে জীবন পরিচালনার আহ্বান জানান।
তিনি শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিতলমাটি খেলার মাঠে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলাম সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দ্বিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অফিস সম্পাদক শাহ আলম, সংগঠনের সিসিকের ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক পংকি মিয়া, ৮নং সভাপতি মাহবুব আলম, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক রাজু মিয়া, ৩৬নং ওয়ার্ড সভাপতি এমদাদুল হক, শ্রমিক নেতা রুবেল আহমদ, সাদ্দাম মিয়া, আব্দুশ শহীদ, আব্দুল মালেক, আব্দুস সাত্তার, জিতু মুন্না, এখলাছুর রহমান, এমদাদুল হক পাঠান, মুরব্বী ইরা মিয়া, খায়রুজ্জামান, মনিরুজ্জামান, আব্দুল মতিন, তাজ উদ্দিন প্রমুখ। এছাড়াও অসংখ্য নেতাকর্মীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

2 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

5 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

8 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
4