editor
প্রকাশিত: 7:50 PM, December 15, 2024
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে, যা আমাদের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান চিরদিন আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিন আমাদের স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জনের দিন। স্বাধীনতার এই অর্জনকে ধরে রাখতে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তিনি রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ২টায় বার হল রুমে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ, প্রবীণ আয়কর আইনজীবী নুরুউদ্দিন আহমদ, সমিতির সাবেক সভাপতি ও বিটিএলএর এর সহ সভাপতি অতিরিক্ত জিপি মো. আবুল ফজল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি ও বারের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল হোসেন আহমদ আলমগীর, সমর বিজয় সী শেখর, মোহাম্মদ ফজলুর রহমান শিপু, মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন, বারের সমাজকল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ, আসাদুর রহমান তারেক, সৈয়দ আব্দুল হামিদ, আ. স. ম. মুহিবুল হক শাহীন, মোহাম্মদ আজমল হোসেন, আবজল মিয়া তালুকদার এপিপি প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর