editor
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব। ১৪৩৩ বঙ্গাব্দের এই শুভ লগ্নে আমাদের শপথ হোক বিগত বছরের সকল জড়তা ও ব্যর্থতা মুছে ফেলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই উৎসব আমাদের শেখায় কীভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করা একান্ত প্রয়োজন। নতুন এই বছর আমাদের মাঝে নিয়ে আসুক অফুরন্ত কর্মস্পৃহা, যেন আমরা নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের তথা দেশের সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখতে পারি। তিনি আরো বলেন, একটি আধুনিক ও শক্তিশালী জ্বালানি খাত গড়তে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিকল্প নেই। আমি আশা করি, এই নতুন বছর আমাদের কর্মক্ষেত্রে আরও গতিশীলতা আনবে এবং আমরা গ্রাহক সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। আসুন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”
তিনি বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জালালাবাদ গ্যাস ভবন কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উদ্যোগে ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে নতুন বছরকে বরণ করা হয় এবং মিষ্টিমুখ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
8 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
6 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
1 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার
3 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
7 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন