editor

প্রকাশিত: 8:33 PM, December 15, 2024

সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ‘ইনভেস্টর এওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত

সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ‘ইনভেস্টর এওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত

পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান উল্লাহ বলেছেন, ‘পূবালী ব্যাংক সিকিউরিটিজ ইতোমধ্যে গ্রাহকদের আস্তার প্রতীকে পরিণত হয়েছে। পূবালী ব্যাংকের বৃহৎ পরিমাপের পেইড-আপ-ক্যাপিটাল, বড় আকারের বিনিয়োগ সক্ষমতাও তৈরি করেছে। এখানকার শক্তিশালী গবেষণা দল গ্রাহকদের স্বার্থে সার্বক্ষণিক কাজ করে চলেছে। উপযুক্ত বিনিয়োগ পরামর্শ পেয়ে গ্রাহকরাও হচ্ছেন উপকৃত। তিনি সিলেটে নব প্রতিষ্ঠিত পূবালী ব্যাংক সিকিউরিটিজ ‘ডিজিটাল বুথ’র সেবা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের আহবান জানান।
মো. আহসান উল্লাহ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর চৌহাট্টাস্থ আরএন টাওয়ারের ৫ম তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ‘ডিজিটাল বুথ’ এ আয়োজিত ‘ইনভেস্টর এওয়ারনেস প্রোগ্রাম’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পূবালী ব্যাংক পিএলসি, সিলেট মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক মো: কবিরুল ইসলাম এর সঞ্চালনায় ও ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মুশাহিদ উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, ব্যাংকের অন্যান্য বুথের ন্যায় সিলেটের বুথেও আছে নূন্যতম খরচে বিও হিসাব পরিচালনার সুযোগ। তিনি জানান, এছাড়াও মোবাইল আ্যপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ‘স্ট্যান্ডিং ইন্সট্রাকশন’ পরিপালন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদান, ট্রেজারি বন্ডে বিনিয়োগ সহযোগিতাসহ নানা সুবিধা পাবেন সিলেটের ‘ডিজিটাল বুথ’র গ্রাহকরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পূবালী সিকিউরিটিজ লিমিটেড সিলেটস্থ ‘ডিজিটাল বুথ’র ইনচার্জ মো. শহিদুল হক। এতে অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট বিনিয়োগ পরামর্শক ও শিল্প উদ্যোক্তা বিদ্যুৎ কান্তি দাশ ও গ্রাহক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদে্যুাৎ কান্তি দাশ, সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহা-ব্যবস্থাপক ফসিহ উদ্দিন মাহতাব প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর