editor

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

6

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার ও স্লোগানে মুখরিত মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব এর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসার খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশনায়ক তারেক রহমানের এই সফর সিলেটবাসীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও বঞ্চনার অবসান ঘটিয়ে তিনি আজ প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাঝে আসছেন। তার এই আগমনে সিলেটের মাটি ও মানুষের মাঝে যে প্রাণের স্পন্দন জেগেছে, তা আগামী ২ মে’র প্রতিটি কর্মসূচীর সফলতার মাধ্যমে আমরা প্রমাণ দেব।
সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেশনায়ক তারেক রহমানের এটাই প্রথম সিলেট সফর। গত ১৭ বছর ধরে সিলেটবাসী চরম অবহেলার শিকার হয়েছে; রাস্তাঘাটের বেহাল দশা থেকে শুরু করে বিমানের ভাড়ার বৈষম্য-সব মিলিয়ে সাধারণ মানুষ দিশেহারা ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জননেতা তারেক রহমানের এই সফরের মাধ্যমেই সিলেটের সকল পুঞ্জীভূত সমস্যার সমাধান হবে। আগামী ২ মে’র সকল কর্মসূচিতে মহানগরীর ৪২টি ওয়ার্ড ও ৬টি জোনের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে উপস্থিত থেকে কর্মসূচি সফল করবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রাজ্জাক রুমেল, যুগ্ম আহ্বায়ক আবদুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমীর উসমান হারুণ পনির সহ সদস্যদের মধ্যে তছির আলী, রেজা মজিদ, মিছবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোহাম্মদ সাকের, ফাহিম আহমদ চৌধুরী, মেহেদী হাসান সপু, আবির হাসান মুহিন, অ্যাডভোকেট ইকবাল হুসাইন, জিয়াউর রহমান, ইবনে জাহান তানভীর, রায়হান উদ্দিন রাজু, শামীম চৌধুরী, গোলাম মোস্তফা, আবদুস ছালাম, সোবহান আজাদ, সামাদ হোসেন এবং মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্য কামরুজ্জামান দিপু, আমজাদ হুসেন, রাসেল মিয়া, নুরুল হক মাছুম, সুলেমান খান, আবুল কালাম আজাদ, হোসেন আহমদ রুহুল, মুন্না ঘোষ, হোসেন তালুকদার, সয়েফ উদ্দিন, সৈকত ফাহাদ চৌধুরী, এস এম সাগর, মানিক মিয়া, ফজল রানা প্রমুখ।
সভা শেষে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিশাল প্রচার মিছিল বের করা হবে, যেখানে মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

8 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
2