editor
প্রকাশিত: 3:17 PM, January 13, 2026
স্টাফ রিপোর্টার: হিন্দু নির্যাতন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী যুবক অনন্ত কুমার দাসকে দেশে ফিরিয়ে আনতে তাঁর বড় ভাই বকুল চন্দ্র দাসের ওপর অব্যাহত চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই মানসিক চাপে বকুল চন্দ্র দাস হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবার নিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, অক্টোবর ২০২২ সালে সিলেটের কালীবাড়িস্থ, কালী মন্দিরে তৌহিদি জনতার ব্যানারে কিছু মৌলবাদি সন্ত্রাসী গুষ্ঠি মন্দির ভাংচুর ও লুটপাটের উদ্দেশ্যে হামলা করে। উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে অনন্ত কুমার দাস তাঁর ফেসবুকে একটি প্রতিবাদি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই একটি মৌলবাদি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী অনন্ত কুমার দাসের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দিতে থাকে।এর ফলে গত ২৪ অক্টোবর ২০২২ সালে রাতে অনন্ত কুমার দাস আসন্ন প্রাণ নাশের আশংকায় বিচলিত ও চিন্তিত হয়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাক করে রয়েল লন্ডন হসপিটারে ভর্তি হন।একিই সাথে হার্ট অ্যাটাক ও স্ট্রোক এর ফলে তার শরীরে বাম অংশ অবশ ও স্মৃতি শক্তি লোপ পায়।যার চিকিৎসা অদ্যাবধি চলমান আছে।
অনন্ত কুমার দাস বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর বড় ভাই বকুল চন্দ্র দাসের ওপর চাপ সৃষ্টি করে এই মৌলবাদি গোষ্ঠীটি। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য বকুলকে প্রতিনিয়ত স্ব-শরীরে ও ফোন কলে প্রান নাশের হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে।
এই চরম আতঙ্ক ও ক্রমাগত হুমকির মুখে বকুল চন্দ্র দাসও হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকের ফলে তাঁর শরীরের অবশ হয়ে যায়। বর্তমানে তিনি চলৎশক্তিহীন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী, দুষ্কৃতকারীদের ভয়ে বকুল চন্দ্র দাস বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যদের প্রানের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে তারা অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন। অসুস্থ বকুলের সঠিক চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিয়ে তাঁর স্বজনরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহল ধর্মীয় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় একটি পরিবারের ওপর এমন অমানবিক নির্যাতনও প্রান নাশের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের