editor
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ১, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন এবং জনসাধারণকে এগিয়ে আসতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো।
তিনি শুক্রবার (১লা মে) বিকেলে সিলেট নগরীর দরগাগেইস্থ মুসলিম সাহিত্য সংসদ হলরুমে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চলের উদ্যোগে সর্বধর্মীয় সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে ৫ জনকে মাতাকে মাতৃ সম্মাননা প্রদান করা হয়। এবারের শুভ বুদ্ধ পূর্ণিমার মূল প্রতিপাদ্য ছিল “জাতি-ধর্ম নির্বিশেষে অহিংসা, মৈত্রী ও সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বশান্তি কামনায়।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দুপচর তক্ষশিলা বৌদ্ধ বিহার থেকে প্রজ্ঞা ভদ্র এর সভাপতিত্বে ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিউট হাসপাত বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা.জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার কমার্স ইন্ডাস্ট্রির ও হাসপাতার পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজীব কুমার দে, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান রকিব আল মাহমুদ, ডক্টর এম এ মোশতাক, এনসিপির জেলা আহবায়ক এড.আব্দুর রহমান আফজাল,ন্যাশনাল ওলামা এলায়েন্স এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা মুফতী ছালিম আহমদ খান, বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক খান মো: কামরুজ্জামান, মূল প্রবন্ধ পাঠ সহ বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহসভাপতি তপতী বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সাংবাদিক আমীর হোসেন সোহাগ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এর ট্রাস্টি এড. গোলাম সোবাহান চৌধুরী দীপন, রেজা কিবরিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুমু, লায়ন মো: আসাদুল হক আসাদ, দীপক কুমার দাশ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন প্রতিষ্ঠাতা তারেক আহমদ, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগরীর আহবায়ক রকি দেব,শাকিল খান হারাধন দেব প্রমুখ।
উৎসবের কর্মসূচিতে আরও অন্তর্ভুক্ত ছিল বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা এবং এক ধর্মদেশনা। একক ধর্মদেশক ছিলেন রংপুর পীরগঞ্জ সাহাপুর মহাবন বৌদ্ধ বিহার ও তপোবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু। বিকালে উৎসবের মূল আকর্ষণ “সর্বধর্মীয় সম্প্রীতি র্যালি” অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন ধর্মের মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র্যালিটি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
7 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
3 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
2 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
4 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার
3 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
1 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন