editor
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ১, ২০২৬
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেন ও দ্বীন ইসলাম, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, ক্রীড়া সম্পাদক মোবারক আলী, অফিস সম্পাদক রুবেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান কাঞ্চন, কার্যনির্বাহী সদস্য আক্কাস আলী, মুমিন আহমদ, ওলিউর রহমান, রুবেল আহমদ, শহীদ বক্স, জুয়েল আহমদ, আব্দুল মালেক, সংগঠনের ১০নং ওয়ার্ড সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক রাজু কান্ত দাস দুর্জয়, শ্রমিক নেতা মাহবুব, গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ, আলা উদ্দিন, সালমান হোসেন, আবুল হোসেন, রাশেদ আহমদ প্রমুখ। এছাড়াও র্যালী ও সমাবেশে সংগঠনের মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়ে বলেন, মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে রিক্সা শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা এখনো নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে ব্যাটারি চালিত রিকশা চালকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, বৈধতা এবং হয়রানি বন্ধের বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে সিলেটে আটককৃত ব্যাটারি চালিত রিকশা ছেড়ে দেওয়ার জোর দাবি জানান শ্রমিক শ্রমিকবৃন্দ। বক্তারা আরও বলেন, শ্রমিকদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে হলে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করে সরকারি সকল সোযেগ সুবিধা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় এর প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ
2 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স
1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
7 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
8 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
2 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে