editor

প্রকাশিত: 9:01 PM, May 4, 2026

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

2

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত (৭) দফা দাবির প্রতি সহানুভূতিশীল থাকার আশ্বাস দিয়ে বলেন, “যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমি একটি উন্নত ও বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব।” এছাড়াও কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (৪ মে) বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গনে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সিসিক প্রশাসক আরো বলেন, “আমাদের মূল দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়া। তাই সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রদানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিকদের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। বর্তমান সরকার শ্রমিকবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।”
সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ তানিম এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ।
আরও বক্তব্য দেন, কর্মচারী সংসদের সহসভাপতি মুহিবুর রহমান, সদস্য মোস্তাক আহমেদ, কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি, সভাপতি সুমন চক্রবর্তী, সহসভাপতি লিয়াকত আহমদ ইমন, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহসধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্জর রায়, প্রচার সম্পাদক নুরুল কবির পারভেজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকারিয়া আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য মাসুম, নাজু, নোমান, শ্রমিকদের মধ্যে রফিক মিয়া, মো. মোহন মিয়া, মজিদ খান, মিন্টু প্রমুখ।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

4 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

2 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
7