editor

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুন ২, ২০২৬

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

6

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেছেন, কবি ও সাহিত্যিকরা তাদের সাহিত্য কর্মের মাধ্যমে দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরেন। সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর। যখনই সমাজ কোনো সংকটে পড়ে, কবিদের কলম তখনই প্রতিবাদের ও আশার আলো দেখায়। সেই ধারাবাহিকতায় বর্তমান সময়ের এক উজ্জ্বল নক্ষত্র সাজন আহমদ সাজু। তিনি আরো বলেন, সাজন আহমদ সাজু এমন একজন মানুষ, যিনি শব্দকে মানবতার সেবায় নিয়োজিত করেছেন। তাঁর কবিতা ও লেখনী মানুষের হৃদয়ে মানবিকতার বীজ বপন করে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সাহিত্য ও সংস্কৃতিমুখী করে তোলা এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে তাঁর ভূমিকা প্রশংসার দাবিদার। তিনি বিশ্বাস করেন কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার।
তিনি আরও বলেন, সাজন আহমদ সাজুর প্রকাশিত গ্রন্থসমূহ পাঠকসমাজে প্রশংসিত হয়েছে। তাঁর লেখায় দেশপ্রেম, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সময়ের বাস্তবতার এক অনন্য মেলবন্ধন লক্ষ করা যায়। সাহিত্যকে মানুষের কল্যাণে ব্যবহার করার যে প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি সোমবার (১ জুন) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে শব্দ, সংগ্রাম ও মানবতার আলোকযাত্রী কবি, সংগঠক ও সমাজসেবক সাজন আহমদ সাজুর জন্মদিন উপলক্ষে আত্মজন এবং জসিম বুক হাউস সাহিত্য পরিষদ, সিলেটের উদ্যোগে ‘অন্তরালাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কবি ও সংগঠক জগলুল হকের সভাপতিত্বে এবং জিয়া স্মৃতি পাঠাগার সিলেটের প্রচার সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন এবং সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।
কবি মাজহারুল ইসলাম মেননের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, বিশ্ববাংলা সম্পাদক কবি মোহিত চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, কবি বাপ্পু দত্ত, কবি ছয়ফুল আলম পারুল, যুক্তরাজ্য প্রবাসী কবি আ স ম হারুন খান, কবি সুয়েজ হোসেন, প্রকাশক জসিম উদ্দিন, কবি মুন্নী আক্তার, কবি শান্তা কামালী, কবি নিশাত ফাতেমা, সংগঠক নাহিদ আহমদ, আল আমিন, ছড়াকার লোকমান হাফিজ, কবি কামাল আহমদ, শিল্পী কয়েস আহমদ, কুবাদ বখত রুবেল, শাহাজান সাজু, তানজিলা বেগম, রমিজ আহমদ, মুরাদ আহমদ, মাওলানা জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, জিয়াউর রহমান, ফাতেহা বেগম, মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাজন আহমদ সাজুর সাহিত্যকর্ম, প্রকাশিত গ্রন্থ, সাংগঠনিক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগ নিয়ে স্মৃতিচারণ ও মূল্যায়নধর্মী বক্তব্য প্রদান করেন। পরে কবির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সৃজনশীল কর্মময় জীবনের জন্য শুভকামনা জানানো হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

3 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেছেন, কবি ও সাহিত্যিকরা তাদের সাহিত্য কর্মের মাধ্যমে দেশ,

৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা

৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা

2 মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভাগীয় আলোচনা সভার

বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক

1 ষাটের দশকের ছাত্র রাজনীতির অহংকার, ‘৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ নির্মাণের অন্যতম রূপকার ও সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

6 বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট এর কমিটি কেন্দ্রীয় কমিটি ২০২৬-২৮ সেশনের অনুমোদন প্রদান করা হয়।

সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

5 সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল

3 মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপি

জেলা ছাত্রদলের সাবেক সভাপতির মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

জেলা ছাত্রদলের সাবেক সভাপতির মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

4 সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট

ছাত্রদলের সাবেক সভাপতি সুমনের মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

ছাত্রদলের সাবেক সভাপতি সুমনের মায়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক

4 সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার

1
2