editor
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬
সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ‘অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন, ক্রীড়া পরিদপ্তরের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো তৃণমূলের প্রতিভাকে পরিচর্যা করা। এই মাসব্যাপী ক্যাম্পের মাধ্যমে আমাদের অভিজ্ঞ কোচরা তোমাদের টেকনিক্যাল স্কিল, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবেন। তিনি আরো বলেন, তোমরা প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে, মনোযোগ দিয়ে কোচের নির্দেশনা শুনবে এবং নিজেদের সেরাটা উজাড় করে দেবে। মনে রাখবে, তোমরাই আগামী দিনে দেশের জার্সিতে মাঠ কাঁপাবে এবং সিলেটের নাম উজ্জ্বল করবে।
এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, বিভাগীয় ফুটবল কোচ ও গোল্ডেন বয় খ্যাত ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ
3 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স
1 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
3 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
4 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
8 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে