editor
প্রকাশিত: 9:25 PM, June 4, 2026
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায়, জেলা ক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট জেলায় মাসব্যাপী ‘সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুলে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য সাঁতার একটি চমৎকার ব্যায়াম। অনূর্ধ্ব-১৫ এই সাঁতার প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে দক্ষ সাঁতারু তৈরি করা। নদীমাতৃক এই বাংলাদেশে সাঁতার জানাটা শুধু একটি ক্রীড়া কৌশল নয়, এটি জীবন বাঁচানোর একটি অন্যতম জীবনমুখী দক্ষতাও বটে। আমরা বিশ্বাস করি, মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের খুদে সাঁতারুরা নিজেদের দক্ষতাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনাম বয়ে আনবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, হযরত শাহ্ পরান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রমীলা কোচ মিসেস তানিয়া আহমেদ, প্রশিক্ষক টিটু আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন