editor
প্রকাশিত: 11:40 AM, September 30, 2025
নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী, একানিধা এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী রিতা দাশ পুরকায়স্থের বাড়িতে হামলা করা হয়েছে| সেই সাথে ভুক্তভোগীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে|
রিতা দাশ পুরকায়স্থ প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত মৃদুল দাশ পুরকায়স্থের স্ত্রী|
ভুক্তভোগীর অভিযোগ, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ২৫/৩০ জন দুর্বৃত্ত তার বাড়ি ঘিরে ফেলে| দলটির নেতৃত্বে স্থানীয়ভাবে পরিচিত সুহেল মিয়া, কালাম ও রাসেল মিয়া নামে কয়েকজন ব্যক্তি ছিলেন বলে তিনি দাবি করেন|
রিতা দাশ পুরকায়স্থ জানান- হামলার সময় দুর্বৃত্তরা চিৎকার করে তাকে হুমকি দেয় এবং তার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে| ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন| হামলাকারীরা তাকে হিন্দু পরিচয় এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়াকে কেন্দ্র করে আপত্তিকর কথাবার্তা বলতে থাকে| হামলাকারীরা তাকে এলাকা ছাড়ার হুমকি দেয়|
ভুক্তভোগীর পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় সংখ্যালঘু পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ওপর চাপ বেড়েছে|
গত ২০ সেপ্টেম্বর বিশ্বনাথ সোনালী ব্যাংক শাখায় মুক্তিযোদ্ধা পরিবার ভাতার অর্থ তুলতে গেলে তিনি হয়রানির শিকার হন বলেও অভিযোগ করেন| তার দাবি, ব্যাংকের ইব্রাহিম দুই কর্মকর্তা ভাতা প্রক্রিয়াকরণের জন্য ৫০ শতাংশ অবৈধ টাকা দাবি করেন এবং তার স্বামীর মুক্তিযুদ্ধের অবদান নিয়ে অবমাননাকর মন্তব্য করেন|
রিতা দাশ পুরকায়স্থ জানান, ঘটনার পর থেকে তিনি অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে বারবার হুমকিমূলক ফোনকল পাচ্ছেন| মোবাইল নম্বর পরিবর্তন করার পরও এসব ফোনকল বন্ধ হয়নি|
স্থানীয় সূত্রে জানা যায়- সম্প্রতি এলাকার অনেক হিন্দু পরিবার নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে চলে গেছে অথবা আত্মগোপনে রয়েছে| এতে রিতা দাশ পুরকায়স্থ আরও বেশি একা হয়ে পড়েছেন| তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন|
তিনি আরও জানান, হামলার পর স্থানীয় থানায় সহায়তা চাইতে গেলেও কার্যকর সহযোগিতা পাননি| হামলার ঘটনায় অভিযোগ দায়ের করতে তাকে নিরুৎসাহিত করা হয়|
এ ব্যাপারে রিতা দাশ পুরকায়স্থ বলেন, ‘হামলার সময় আমি বাড়িতে একাই ছিলাম| হামলাকারীরা বাড়ির চারিদিকে অবস্থান নেয়| এসময় তারা বিভিন্ন হুমকি দেয় ও বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে| আমি চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি|’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন