editor
প্রকাশিত: 5:19 PM, June 14, 2026
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে পারলেও, কৃত্রিমভাবে রক্ত তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। একজন মানুষের জীবনের প্রয়োজনে অন্য একজন মানুষকেই এগিয়ে আসতে হয়। তিনি রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করে বলেন, যিনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচান, তিনি নিঃসন্দেহে অত্যন্ত উদার, মহান এবং ভালো মনের মানুষ। রক্তদাতা ও গ্রহীতার এই বন্ধন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। একই সাথে তিনি মানবিক যেকোনো প্রয়োজনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও মুজিব জাহান রক্ত কেন্দ্রকে সব ধরনের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি রোববার (১৪ জুন) বিকেলে বিশ্বরক্ত দাতা দিবস উপলক্ষ্যে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রক্তদাতা দের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী বলেন, আর্তমানবতার সেবায় এবং মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের চাহিদা মেটাতে রেড ক্রিসেন্ট ও মুজিব জাহান রক্ত কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এই মানবিক অগ্রযাত্রার আসল নায়ক হলেন আমাদের নিয়মিত রক্তদাতারা, যাঁদের নিঃস্বার্থ ত্যাগের ঋণ কোনো সম্মাননা দিয়ে শোধ করা সম্ভব নয়। তিনি যুবসমাজ ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রক্তদান নিয়ে সমাজের সব ভুল ধারণা ও ভীতি দূর করে তরুণদের আরও বেশি সংখ্যায় এগিয়ে আসতে হবে। একটি সুশৃঙ্খল ও সুস্থ সমাজ বিনির্মাণে নিয়মিত রক্তদানের আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য নিযর রায়,আবু সাঈদ, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ, নার্সিং কলেজের প্রিন্সিপাল জনাবা রেনোয়ারা আক্তার, যুব উপ প্রধান মোসাদ্দেক চৌধুরী সুমেল, পবিত্র কোরআন তেলাওয়াত করেন তরিকুল ইসলাম যাওয়াদ,স্বাগত বক্তব্য রাখেন মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ ডা.তাওহীদ চৌধুরী,সবোচ্ছ রক্তদাতাদের মধ্য অনুভূতি প্রকাশ করেন মোশারফ হোসেন হেলাল,রক্তদাতা দের মধ্য বক্তব্য রাখেন ইয়াছিন সেলিম, রক্তদানতা সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন মেহেদী সিদ্দিকী চেয়ারম্যান রক্ত বিন্দু প্রমুখ।
কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বমোট ২৬ জন রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ১ জনকে ৫০ বার, ১ জনকে ৩৫ বার, ১ জনকে ২৫ বার এবং ২৩ জনকে ১০ বার স্বেচ্ছায় রক্তদানের জন্য বিশেষ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
6 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
1 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
3 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
3 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
8 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত