editor
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জুন) বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুল, সিলেট ভ্যেনু’তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে সাফল্যজনকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিএফএ’র সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক টিটু আহমেদ, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক আব্দুল কাদির, সিনিয়র ক্রীড়া শিক্ষক ফাতেমা তুজ জোহরা, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন বলেন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে মাঠ পর্যায় থেকে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করা। আমরা অত্যন্ত আনন্দিত যে এই মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে একঝাঁক সম্ভাবনাময় সাঁতারু তৈরি করতে পেরেছি। জেলা ক্রীড়া অফিস সবসময় এই তরুণ প্রতিভাদের পাশে থাকবে এবং তাদের ভবিষ্যতের পথ সুগম করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বিজ্ঞপ্তি
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
4 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬