editor
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬
ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেস্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়ার প্রতিবাদে জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে ২৮ জুন রবিবার নগরীর কোর্টপয়েন্টে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
সমিতির সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অন্য সকল আসামীকে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দিলেও কেবল একজন আলেম হওয়ার কারণে কোনো সাক্ষী ছাড়াই হাফিজ মাওলানা নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়া হয়েছে| বক্তাগণ বলেন, ফ্যাসীবাদী আমলের ষড়যন্ত্রমূলক এই মামলার ফ্যাসীবাদী রায় হয়েছে, এই রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয় নাই| জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করেছে। বক্তাগণ হাফিজ নাঈম আহমদকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সাঈদ আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ সালিম কাসেমী, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মুফতি মাওলানা মাহফুজ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা ইসমত উল্লাহ, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নুরুল ইসলাম সুরাইঘাটী, মাওলানা ফখর উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
5 দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ জুন)
7 বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী
3 হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক সফল জেলা প্রশাসক (ডিসি)
2 সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক
7 সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮
4 ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেস্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়ার প্রতিবাদে জালালাবাদ
6 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝে বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘চাইনিজ উশু
3 প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ