editor
প্রকাশিত: 5:04 PM, November 23, 2025
স্টাফ রিপোর্টার:: সিলেটের গোলাপগঞ্জ এলাকার বাগিরঘাট গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী নাজিমা বেগম নাবিলা- এর পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাগিরঘাট গ্রামের বাসিন্দা পান্না বেগম (৪৯)।
অভিযোগে পান্না বেগম দাবি করেন, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক বিরোধের পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত তাঁর মেয়ের সম্প্রতি একজন সন্তান জন্মের জন্য এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক মন্তব্য ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২২ নভেম্বর ২০২৫, শনিবার, সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি, তাঁদের কয়েকজন আত্মীয়স্বজন এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন গ্রামের বাসিন্দা সংঘবদ্ধভাবে তাঁদের বসতবাড়িতে হামলা চালায়।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকেই বসতবাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। এ সময় পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং নানা ধরনের হুমকি দেয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পান্না বেগমের ছেলে আমিরুল ইসলাম শাকিব (১৯) হামলার শিকার হয়ে আহত হন। পরে তাঁকে পরিবারের সাহায্য হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পান্না বেগম বলেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে তাঁদের কয়েকজন আত্মীয়স্বজন ও ছিলেন যাদের সাথে পারিবারিক বিরোধ ছিল । তিনি জানান, তাঁর ছেলেকে মারধর করে আহত করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত তাঁর মেয়ে নাজিমা কেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই তাঁদের পরিবারের ওপর এ হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দোষীদের শাস্তি এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন