editor
প্রকাশিত: 8:39 PM, December 18, 2024
সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকার কৃতি সন্তান কবি, লেখক ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরু বলেছেন, বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ার পর আমার দল ও বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা পেয়েছি, কিন্তু আজকের এ সংবর্ধনা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারন বাড়ীতে যদি আপনি আদর পান তা পৃথিবীর যেকোন আদরের চেয়ে বড়। আজ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কোনদিন ভুলবো না। এই সম্মান আমাকে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। আমি যেন আমার কাজের মাধ্যমে সিলেটের সম্মান রাখতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো।
বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় কলবাখানী এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কলবাখানী এলাকার বিশিষ্ট মুরুব্বি আলতা মিয়ার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি ফারুক আহমদ ইসহাক, মাসুক আহমদ, শামীম আহমদ, শফিকুল ইসলাম, শাহাব উদ্দিন আহমদ, রেদোওয়ান আহমদ নির্জন, রিপন আহমদ, কামাল আহমদ, এমরান আহমদ সহ এলাকার মুরুব্বি ও যুবসমাজ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক