editor

প্রকাশিত: 7:44 PM, August 27, 2026

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে অবৈধ ও নিয়মবহির্ভূত এই কমিটি অবিলম্বে বাতিলপূর্বক আইনগত প্রক্রিয়ায় গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের অভিভাবকরা।
২৭ আগস্ট (বৃহস্পতিবার) অভিভাবকের স্বাক্ষরিত এই লিখিত অভিযোগ ও স্মারকলিপিটি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ২৩ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১০টায় কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে সিংহভাগ অভিভাবকের অনুপস্থিতিতে এবং উপস্থিত সামান্য সংখ্যক অভিভাবকের মতামতকে সম্পূর্ণ অমান্য ও উপেক্ষা করে অত্যন্ত তড়িঘড়ি করে একটি ‘পকেট কমিটি’ গঠন করেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, এই অগণতান্ত্রিক ও নিয়মবহির্ভূত সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার মান এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়েছে। কোমলমতি শিশুদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক উন্নতির স্বার্থে এই ‘পকেট কমিটি’ বাতিল করা অত্যন্ত জরুরি।
স্মারকলিপিতে স্বাক্ষরকারী অভিভাবকদের পক্ষে মোঃ সিদ্দিকুর রহমান (মানিক), ফরিদ আলী বাবুল, আনোয়ার হোসেনসহ শতাধিক অভিভাবক অবিলম্বে যথাযথ নিয়ম অনুসরণ করে নির্বাচনের মাধ্যমে সর্বজনগ্রাহ্য পরিচালনা কমিটি গঠন করে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়