editor
প্রকাশিত: 10:09 PM, August 28, 2026
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু নতুন ৩ জন সদস্যের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
নবাগত সদস্যরা হলেন বজলুর রশিদ এমবিই, জিল রুহায়েন জায়গীরদার, মনজুর আহমদ চৌধুরী। তাঁরা ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আব্দুল্লাহ, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ.এস. সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু।
নির্ধারিত সময়সূচী অনুযায়ী রাত ৮ টায় প্রধান অনুষ্ঠান শুরু হয়। এরপর রাত ১০ টায় নতুন সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয় এবং রাত ১০:৩০ টায় সুস্বাদু নৈশভোজের মাধ্যমে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
7 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
6 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
1 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
7 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।