editor
প্রকাশিত: 8:45 PM, December 18, 2024
জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। সেই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্বের সঠিক দিকনির্দেশনার অভাবে জাতি যখন দিশাহীন তখন আলোকবর্তিকা হয়ে জ্বলে উঠেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকনে নি, রণাঙ্গণে নেতৃত্ব দিয়ে দিকভ্রান্ত জাতির মনে সাহসের সঞ্চার করেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই মানুষের বাক স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। ২০২৪ সালে এদেশের মানুষ আবারো আত্মত্যাগের মাধ্যমে পুনরায় বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে তারেক রহমান বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্ঠা রুখে দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ১ম ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন এর সভাপতিত্বে ও জিয়া মঞ্চ নেতা রিপন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জিয়া মঞ্চ এর যুগ্ম আহবায়ক মোঃ আমির আলী, কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি হাজী জালাল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শমসের আলম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, কানাইঘাট উপজেলা জিয়া মঞ্চের সভাপতি শাহীন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামস উদ্দিন, পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বশির আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য মো. সুহেল আমিন, ইকবাল আহমদ, জাবের আহমদ, শাহার আলম মনি, সুহেল রানা, ইমরান আহমদ, মাসুক আহমদ প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক