editor
প্রকাশিত: 7:00 PM, September 13, 2026
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মই হতে পারে সর্বোত্তম আদর্শ। মহানবী (সাঃ) শ্রমিকের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ এবং তাদের সঙ্গে সম্মানজনক আচরণের শিক্ষা দিয়েছেন। তাঁর সীরাতে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার যে দৃষ্টান্ত রয়েছে, তা অনুসরণ করেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবী মানুষের কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। মহানবী (সাঃ)-এর সীরাত অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনার শপথ নিতে হবে এবং ইসলাম ও মানবতার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো ফয়জুল হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, এস এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল এবং অফিস ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
সেমিনারে ফেডারেশনের সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো ফয়জুল হক বলেন, মহানবী (সাঃ)-এর পুরো জীবনই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রমিকের গুরুত্ব, অধিকার ও মর্যাদা জানতে হলে রাসূল (সাঃ)-এর সীরাতের দিকে ফিরে যেতে হবে। মালিক-শ্রমিকের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়েও কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। এতে কর্মক্ষেত্রে ন্যায় ও পারস্পরিক কল্যাণ প্রতিষ্ঠার পাশাপাশি জীবনে বরকত আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। তাঁদের শ্রম ও ঘামের ওপর দেশের অর্থনীতির ভিত্তি গড়ে উঠলেও দিন শেষে তাঁরাই সবচেয়ে বেশি অবহেলা ও নির্যাতনের শিকার হন। মহানবী (সাঃ) শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে মানবিক সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি
3 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ
5 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম
2 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এইচএসসি ও দাখিল-২০২৬
7 স্টাফ রিপোর্টার: 7 জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের সিলেট মেট্রোর নিয়ন্ত্রণাধীন আঞ্চলিক বিতরণ কার্যালয় (আবিকা) সিলেট-দক্ষিণে কয়েক
5 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী
8 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও
3 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব
4 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল