editor
প্রকাশিত: 7:11 PM, September 16, 2026
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে আরও আরামদায়ক ও প্রাণবন্ত করবে। রোটারি ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যরা মানবসেবার যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতেও জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান ও অবহেলিত মানুষের সার্বিক উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) জকিগঞ্জ লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সহযোগিতায় বৈদ্যুতিক পাখা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ গভর্নিংবডির সভাপতি এডভোকেট মোস্তাক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সালিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, পিপি তাজ উদ্দিন লস্কর তারেক, রোটারিয়ান বেলাল আহমদ, সাবেক গভর্নিংবডির সদস্য আব্দুল মালিক আনিছ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাতেন চৌধুরী প্রমুখ।
রোটারি ক্লাব অব হোয়াইট স্টোনের সদস্যদের সহযোগিতায় ১৮ টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
5 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
4 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
1 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
2 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
1 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
6 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। 5 সিলেট
2 সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 5 বুধবার (১৬ সেপ্টেম্বর)