editor
প্রকাশিত: 6:32 PM, September 17, 2026
সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, দানবীর ড. সৈয়দ রাগিব আলী এবং সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করতে এই অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, ক্রীড়ানুরাগী ও দক্ষ ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এই এডহক কমিটি সিলেটের স্থানীয় খেলাধুলার সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ অবদান রাখবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা এই নতুন কমিটির সকল ইতিবাচক উদ্যোগের সাফল্য কামনা করছি এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের (ক্রীড়া শাখা) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন (এনডিসি) স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এই নতুন এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও
2 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
3 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
1 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
1 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
7 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
8 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। 5 সিলেট