editor

প্রকাশিত: 8:31 PM, September 18, 2026

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

7

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফি হার্ট চেক-আপ ও স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ফ্রি ফ্রাইডে অ্যান্ড কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত পাকশাইলে ক্যাম্পে রক্তচাপ, রক্তের শর্করা ও ইসিজি পরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা সেবা পেয়েছেন মোট ৯০ জন রোগী। এর মধ্যে ৫২ জন নারী এবং ৩৮ জন পুরুষ। নারী রোগীদের তুলনামূলক বেশি অংশগ্রহণ ক্যাম্পটির একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা গেছে।
আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগের প্রাথমিক স্ক্রিনিং ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের কৃতি জন এবং মরহুম এম এ ওয়াদুদ এবং মরহুম ময়মুন্নেছা খাতুনের সুযোগ্য সন্তান স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অবসর প্রাপ্ত) প্রফেসার ডাঃ নুরুন নাহার ফাতেমার সার্বিক তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে এই ফ্রি ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে।
‘ডোন্ট মিস এ বিট’ হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন হন, নিয়মিত হার্ট চেক-আপ করুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে চিকিৎসকরা গ্রামের অসহায় রোগীদের রক্তের শর্করা ও রক্তচাপ পরিমাপের পাশাপাশি ইসিজি পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফল অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।
ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক ও আয়োজকরা বলেন, হৃদরোগ বাংলাদেশসহ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তবে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তারা বলেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, ধূমপান এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ। তাই নিয়মিত রক্তচাপ ও রক্তের শর্করা পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হৃদযন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। তারা আরও বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা স্বাস্থ্য সচেতনতার অভাবে অনেক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। এর ফলে হৃদরোগের মতো অনেক রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হয়ে পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে। বিনামূল্যের এ ধরনের ক্যাম্প প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পেয়ে ক্যাম্পে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ক্যাম্পটি বাস্তবায়নে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম ফারুক, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীন, সবু এবং মেডিক্যাল অফিসার ডা. সিরাজুর রহমান সার্বিকভাবে সহযোগিতা করেন।
হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পার্কভিউ হাসপাতালের সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ ইবনে আমিন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের আরএমও মুফতি মোহাম্মদ সামস এবং ফার্মাকোলজি বিভাগের লেকচারার কে এম হাফিজুর রহমান।
আয়োজকদের মতে, মানবিক ও জনকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

7 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

4 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

8 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

1 সিলেট অঞ্চলের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সক্রিয় ও প্রভাবশালী মুখ মিফতাহ সিদ্দিকী। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

6 বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফি হার্ট চেক-আপ ও স্ক্রিনিং

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

5 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির নতুন সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদকে আন্তরিক

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

4 সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

8 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

1
3