editor

প্রকাশিত: 7:52 PM, September 24, 2026

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

2

সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে পরিচিত করে তোলার পাশাপাশি নতুন শিক্ষাজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

4

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পারমিতা রায়। স্বাগত বক্তব্য দেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিভিন্ন সেকশনের শ্রেণি শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন ড্যাফোডিলস সেকশনের শ্রেণি শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম, ধানসিঁড়ি সেকশনের শ্রেণি শিক্ষক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার, সুরমা সেকশনের শ্রেণি শিক্ষক প্রভাষক নন্দন সরকার, মাছরাঙা সেকশনের শ্রেণি শিক্ষক মো. মাসুম বিল্লাহ, ঈগল সেকশনের শ্রেণি শিক্ষক রাজন সরকার, রূপসা সেকশনের শ্রেণি শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম এবং পদ্মা সেকশনের শ্রেণি শিক্ষক প্রভাষক পার্থ সেন।

সভাপতির বক্তব্যে কলেজের জনাব অধ্যক্ষ মো. ফয়জুল হক নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, উচ্চমাধ্যমিক স্তর একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়—এটি জীবনের একটি ‘টার্নিং পয়েন্ট’। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

6

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার একমাত্র লক্ষ্য নয়; জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলির সমন্বয়ে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, সৃজনশীল কর্মকাণ্ড ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

6

বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ও প্রযুক্তিনির্ভর বিশ্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিকাশের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যক্ষ বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সৃজনশীল চিন্তার চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার এবং নিজেদের লক্ষ্য নির্ধারণ করে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্কলার্সহোম মেজরটিলা কলেজের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন অর্জন ও সামগ্রিক কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল, বিভিন্ন শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় কয়েকজন নবাগত শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করে কলেজজীবনের নতুন পথচলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা কলেজের সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে মনোযোগীভাবে পড়াশোনা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানের শেষপর্বে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকরা নিজ নিজ সেকশনের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন এবং হাজিরা খাতায় শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করেন। নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

6 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

2 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

4 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

5 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

8 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

5 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
6