editor
প্রকাশিত: 9:09 PM, September 25, 2026
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের দুঃশাসন ও ধ্বংস প্রাপ্ত বাংলাদেশকে নতুনভাবে গড়তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ও সংগঠনকে শক্তিশালী করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পানসী হোটেল হলরুমে জাতীয়তাবাদী কৃষকদল ১৬ নং ওয়ার্ড, সিলেট মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেছেন।
তফজ্জুল আলীর সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর্জা বেলায়েত হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মজনু, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, মহানগর কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. রায়হান।
অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন মহানগর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল কাদির, ১৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুস সামাদ আনু, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ১৭নং ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সভাপতি কয়সর আহমদ, বেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারুফ আহমদ।
সম্মেলনে তফজ্জুল আলীকে সভাপতি, আব্দুল কাদির লিমন সাধারণ সম্পাদক ও সাদির আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৬নং ওয়ার্ড কৃষকদলের নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
4 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
4 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
3 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
5 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
3 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
1 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম