editor
প্রকাশিত: 9:17 PM, September 25, 2026
“গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে সাথে নিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর নজরুল বর্ষ ২০২৬-২৭ এর আবৃত্তি চর্চার সূচনা করা হয়।
প্রাইভেট স্কুলগুলাতে নজরুল চর্চার লক্ষ্যে সকল শিশু- কিশোরদের শিশু ক্লাস থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পথ চলার উদ্দেশ্যে মুক্তাক্ষরের এই যাত্রা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তৃতীয় পর্যায়ে শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ইউনিক মাল্টিমিডিয়া স্কুল কুমারপাড়া রোড সিলেট।
প্লে থেকে প্রথম শ্রেণি ক বিভাগ, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি খ বিভাগ, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গ- বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে প্রিন্সিপাল ফাতেমা পারভীন মালা মিসের উপস্থিতিতে মুক্তাক্ষরের পরিচালক, আবৃত্তি প্রশিক্ষক বিমল কর আবৃত্তি বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।
ক বিভাগে ১ম রাইসা তাসিন, ২য় ফাতেমা জারিন,৩য় রোদেলা জান্নাত অর্পা। খ- বিভাগে ১ম জোয়াইরিয়া জোয়েল জাইফা, ২য় শাহরিয়ার সাবির, ৩য় আল রাঔয়ান আদন। গ- বিভাগে ১ম হামজা খান হাফসি, ২য় আফিয়া ইবনাত, ৩য় স্থান অর্জন করে উম্মে আয়েশা।
উল্লেখ্য যে এই নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার প্রতিযোগিতা সূচনা হয় গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার। সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলীভোগ রোডের স্কুল ওয়াই’তে। স্কুলের প্রিন্সিপাল রণধীর আচার্য মহোদয় উদ্ভোদন করে স্কুল ক ও খ ২টি বিভাগে প্রতিযোগিতা সম্পূর্ণ হয়। ক- বিভাগে ১ম বিন্দাশ্রী কর আদ্রি, ২য় অনন্যা চক্রবর্তী, ৩য় সৈয়দা নাদিবা রহমান দোয়া। খ- বিভাগে ১ম তিয়ানা দে, ২য় জেবিয়া জান্নাত ও তৃতীয় স্থান অর্জন করে মৃত্তিকা পোদ্দার।
বেলা ১টা উক্ত জেলার ছাতক উপজেলার পৌর প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ বাগবাড়িতে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে সময় স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন মুক্তাক্ষরের পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর’কে ফুলেল শুভেচ্ছা জানান। এর পরই শুরু হয় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ১ম সাইফুল ইসলাম, ২য় মো: আমান উল্লা, ৩য় দিন বেগম।
অনুষ্ঠানের আলোচনায় সাবিনা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন এমন অনুষ্ঠান যেন এই স্কেলে হলে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা লেখা পড়ারা পাশাপাশি কবিতা আবৃত্তিতে অনুপ্রেরণা পাবে। তিনি জোর দাবি দিয়ে বলেন এই স্কুলে উচ্চারণের কর্মশালা ও হাতের লেখার প্রশিক্ষণ হলে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনেও খুবি উপকৃত হবে। সব শেষে সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীদেরকে মুক্তাক্ষরের পক্ষ থেকে টিফিন খাওয়ানো হয়। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের