editor

প্রকাশিত: 7:30 PM, September 28, 2026

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

3

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সম্প্রীতির নগরী সিলেটে অতীতের ঐতিহ্যকে লালন করে এবছরও সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি আরো বলেন, এজন্য সকলের সহযোগিতা কামনা করি। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ এলাকায় সচেতন ভাবে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যতে দুস্কৃতিকারিরা কোনো অপ্রতিকর ঘটনা সংগঠিত না করতে পারে।এজন্য পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের প্রত্যেকটি ইউনিট থেকে সমন্বয় করে পূজা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মনিটরিং সেল গঠনের আহবান জানান।
তিনি রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ব্রম্ম মন্দিরে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে একথাগুলো বলেন।
পূজা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিত সভায় , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল , ঐক্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ,মহানগর শাখার সহ সভাপতি বিশ্বজিৎ দেবরায়, বিশ্বজিৎ গুণ, রাখাল দে, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক জিডি রুমু, নন্দন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরূন কুমার বিশ্বাস, পরিমল সিনহা, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন পরিমল সিনহা, ঊষা দাস, কৃষ্ণা কণিকা তালুকদার, পিযুষ পুরকায়স্থ, হারাধন দেব প্রবাস, মনমোহন দেবনাথ, শিশির কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানে এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। সভায় ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যবৃন্দকে যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

1 দেশ ও সরকারের বিরুদ্ধে চলমান সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শ্রমিক দলের

পরিকল্পিত অস্থিতিশীলতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা শ্রমিক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পরিকল্পিত অস্থিতিশীলতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা শ্রমিক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

7 পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ ও

বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় ও প্রার্থনা

বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় ও প্রার্থনা

7 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় ও বিশেষ প্রার্থনা

সিলেট জেলা নিরাপদ সড়ক চাই থেকে অব্যহতি নিলেন ইবনে জাহান তানভীর

সিলেট জেলা নিরাপদ সড়ক চাই থেকে অব্যহতি নিলেন ইবনে জাহান তানভীর

5 নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদকের পদ থেকে অব্যহতি নিলেন ইবনে জাহান তানভীর। তিনি ২৬ সেপ্টেম্বর নিরাপদ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

8 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সম্প্রীতির নগরী সিলেটে অতীতের ঐতিহ্যকে লালন করে

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

1 সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

8 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয়

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

2 ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬

1
7