editor

প্রকাশিত: 7:07 PM, December 20, 2024

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: কর কমিশনার সৈয়দ জাকির হোসেন

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ: কর কমিশনার সৈয়দ জাকির হোসেন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, দেশের সামগ্রীক উন্নয়ন ও অগ্রগতির জন্য সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতি গত ৫০ বছরে অত্যন্ত সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সঠিকভাবে আয়কর প্রদানের ক্ষেত্রে তারা জনগণ ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কর আইনজীবী সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি এই প্রতিষ্ঠানের সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সামছুল হক, সিলেট ল’ কলেজ গভর্নিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশন বিটিএলএ’র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সমিতির ৫০ বছর পূর্তি উদযাপন উপদেষ্টা পরিষদের আহ্বায়ক আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সিনিয়র আয়কর আইনজীবী মো. হাসনু চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, এডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, আয়কর আইনজীবী এডভোকেট সজল কুমার রায়, এডভোকেট মো. শফিকুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, এডভোকেট সমর বিজয় শী শেখর, আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ আলমগীর, আয়কর আইনজীবী কাওসার মাহমুদ চৌধুরী, এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী মো. জহিরুল ইসলাম রিপন, এডভোকেট আনসার হোসেইন, এডভোকেট ড. মো. শহীদুল ইসলাম, এডভোকেট ফারজানা হাবীব চৌধুরী, আয়কর আইনজীবী মো. মিজানুর রহমান মিঠু, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মো. খায়রুল আলম, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী সঞ্জয় মালাকার, এডভোকেট মো. আজমল হোসেন, এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, এডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন, আয়কর আইনজীবী মো. বাহা উদ্দিন বাহার, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, আয়কর আইনজীবী মো. মাজহারুল হক, আয়কর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেইন মঞ্জু প্রমুখ।
৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সমিতির বিভিন্ন সময়কার দায়িত্বশীল, প্রয়াত পরিবার এবং সিলেট জেলা জজশীপের বিভিন্ন পদে নিয়োগ পাওয়ায় সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে একটি স্মারক প্রকাশ করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী নিজাম উদ্দিন খান ও গীতা পাঠ করেন আয়কর আইনজীবী প্রফেসর ঋষিকেশ ধর। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়ায় ৫০ বছর পূর্তির কেক কাটেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক