editor
প্রকাশিত: 5:44 PM, September 30, 2026
বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে এডভোকেট আব্দুর রকিব বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক ১৯ দফা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটের অন্যতম মৌলিক দাবি ও চেতনা ছিল সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযোজন করা। শহীদ জিয়াউর রহমান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দেশের সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থার মূলনীতি যুক্ত করেছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, পরবর্তীতে ইসলামবিরোধী রাজনৈতিক শক্তি ও সরকার সংবিধান থেকে এই গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারাটি বাদ দেয়। এর মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও চেতনার ওপর আঘাত হানা হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের উচিত দেশের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানে অবিলম্বে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা। সংবিধানে এই ধারা পুনঃসংযোজন দেশের কোটি কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি এবং এর মাধ্যমে রাষ্ট্রে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
3 সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
1 প্রায় ৩০০ শিক্ষার্থীকে সনদ প্রদান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হেক্সাস গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সার্টিফিকেট প্রদান
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক,
5 যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পীর ফকির আব্দুল মঈন চিশতীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)
3 ২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে
2 বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন
4 শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি
6 স্টাফ রিপোর্টার: 1 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাচাই বাছায়ের পূর্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নয়। আজ (বুধবার, ৩০