editor
প্রকাশিত: 9:45 PM, September 30, 2026
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নতুন নেতৃত্ব সিলেটে জাতীয়তাবাদী যুবদলকে আরও বেশি শক্তিশালী, সুসংগঠিত ও বেগবান করবে।
বিবৃতিতে তাহসিনা রুশদীর লুনা এমপি বলেন, তরুণ ও যুবসমাজই যে কোনো গণতান্ত্রিক আন্দোলন এবং দেশ গড়ার মূল চালিকাশক্তি। সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতা। আমি বিশ্বাস করি, তাদের হাত ধরে সিলেটের যুবসমাজ ঐক্যবদ্ধ হবে এবং দেশ ও জনগণের অধিকার আদায়ে অতীতের মতোই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় সিলেটের সর্বস্তরের যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নতুন নেতৃত্ব সংগঠনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।
3 সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
6 প্রায় ৩০০ শিক্ষার্থীকে সনদ প্রদান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হেক্সাস গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সার্টিফিকেট প্রদান
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক,
3 যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পীর ফকির আব্দুল মঈন চিশতীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। 4 মঙ্গলবার (২৯
7 ২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে
6 বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন
4 শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি
5 স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাচাই বাছায়ের পূর্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নয়। 6 আজ (বুধবার, ৩০