editor

প্রকাশিত: 7:48 PM, June 4, 2026

বিয়ানীবাজারে বিএনপি নেতার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে মহিলা ব্যবসায়ীর দোকান দখল

বিয়ানীবাজারে বিএনপি নেতার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে মহিলা ব্যবসায়ীর দোকান দখল

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রহিমা খাতুন নামের এক ব্যবসায়ী মহিলার দোকান জোরপূর্বক দখল এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান। প্রাণভয়ে ভুক্তভোগী মহিলা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

জানা যায়, মাথিউরা বাজারের ‘রহিম শপিং কমপ্লেক্স’-এ টেইলারিং ব্যবসা পরিচালনা করতেন রহিমা খাতুন। গত ১৫ মে পৌর বিএনপি নেতা মিজানুর রহমান দোকানে গিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দিলে রহিমা খাতুন তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর ক্রমাগত ভয়ভীতি সৃষ্টি করা হয়। গত ২৯ মে রহিমা খাতুন যুক্তরাজ্যে চলে যান।

পরবর্তীতে গত ৩ জুন অভিযুক্ত মিজানুর রহমান রহিমা খাতুনের অনুপস্থিতিতে দোকানে ঢুকে কর্মচারী রুবিনা বেগমকে হুমকি-ধামকি দিয়ে দোকানটি দখল করে নেন। ভুক্তভোগীকে দেশে ফিরলে এসিড নিক্ষেপ, ধর্ষণ ও গুমের হুমকি দেওয়া হয়।

এই বিষয়ে কর্মচারীর পক্ষ থেকে স্থানীয় থানায় আইনি সহায়তা ও লিখিত অভিযোগ দিতে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান। দেশে আইনের শাসন না থাকায় এবং রাজনৈতিক প্রভাবে পুলিশ নিষ্ক্রিয় থাকায় তিনি নিজ দেশে ফিরতে ভয় পাচ্ছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে চিকিৎসাধীন তার শয্যাশায়ী মায়ের দেখাশোনা করছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন