editor
প্রকাশিত: 5:25 PM, December 25, 2024
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে জনপ্রশাসন সংস্কার কার্যক্রমে অস্থিরতার সংবাদে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ৫ আগস্টের গণবিপ্লবের মাধ্যমে গঠিত সরকারের বৈষম্য নিরসনে জনপ্রশাসন সংস্কার কমিটি প্রণীত সুপারিশের বিরুদ্ধে আমলাদের সৃষ্ট প্রতিবন্ধকতা নতুন বাংলাদেশ নির্মাণে বাঁধাগ্রস্থ করছে। আমলারাই সৃষ্ট সংকট তৈরি করেছেন। জনপ্রশাসনের আমলারা স্বচ্ছ, সৎ ও জবাবদিহীমূলক হলে রাষ্ট্রযন্ত্রের সব পর্যায় থেকে দুর্নীতি তিরোহীত হবে। গত ৫৩ বছরে কোন দলীয় সরকার অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জনবান্ধব সংষ্কার কমিশনের আলোকে জনবান্ধব কোন সংস্কার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সুতরাং দেশবাসী কোন রাজনৈতিক ও দলীয় সরকারের উপর আস্থা রাখতে পারে না।
এমতাবস্থায় জনপ্রশাসন সংস্কার কার্যক্রমে বাধা দানকারীদের চাকুরিচ্যুত করতে হবে। প্রবাদ আছে ‘শক্তের ভক্ত নরমের যম’ নীতি আশু গ্রহণ করা দরকার। বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনের কার্যক্রমের উপর আপামোর দেশবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে। সুতরাং বর্তমান সরকারের এই সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে হাজার হাজার আপামোর জনতা আবারো শহীদ হতে প্রস্তুত। প্রয়োজনে সিলেটের পূণ্যভূমিতে এই বিষয়ে গণআন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক